1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

আইডিয়াল গ্রীন সিলেট কর্তৃক সংবর্ধিত হলেন ইউ কে প্রবাসী শতর্বষী দবিরুল ইসলাম চৌধুরী


আন্তর্জাতিক ডেস্কঃ  ইউ কে প্রবাসী শতর্বষী দবিরুল ইসলাম চৌধুরী গত রোজা মাসে প্রতিদিন হেটে হেটে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের করোনাভাইরাস তহবিলের জন্য প্রায় পাচ কোটি টাকা সংগ্রহ করেন। আর এই মহৎ কাজের জন্য বৃটেনের রানির কাছ থেকে obe সম্মানে ভূষিত হয়েছেন এই পরোপকারী মানবতার ফেরিওয়ালা।

একজন বাংলাদেশীর এই ধরনের সন্মান লাভের কারণে আইডিয়াল গ্রীন সিলেট এর উদ্যোগে বিগত ২১/০৮/২১ইং তারিখে জনাব দবিরুল ইসলামের লন্ডনস্থ বাস ভবনে এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। এতে উপস্হিত ছিলেন উনার ছেলে
ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আতিক চৌধুরী,আইডিয়াল গ্রিন সিলেটের প্রতিষ্ঠাতা জাফর আহমদ ছাদিক,চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের চেয়ারম্যান জুবায়র আহমদ লস্কর,অনুপম নিউজ ২৪ঘন্টার সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী,সিলেট অনলাইনের কর্নধার আমিন চৌধুরী,দিরাই থানা ডেবোলাপমেন্ট অর্গেনাইজেসন জয়েন্ট সেক্রেটারি বিপ্লব সরদার মাহবুব,ছিলাওরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রব,মো:আব্দুল মুকিত,মুজিবুর রহমান বূলবূল,জসিম আহমদ,ইসতিয়াক আহমদ,মন্জুর কাদের মুক্তা লায়েক আহমেদ ও এনামুল হক রিকি।

এই অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন দবিরুল ইসলামের এই ধরনের মানবিক কাজ এবং তার সন্মানের জন্য আমরা পুরো বাঙ্গালি কমিনিটির মানুষ গর্বিত। অনুস্টানে জনাব দবিরুল ইসলামের সুস্থ সবল দীর্ঘজীবনের জন্য দোয়া করা হয়।

এছাড়াও বক্তারা সিলেটের সবুজ বনায়ন,পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ সিলেট গড়ার প্রত্যাশা নিয়ে আলাপ আলোচনা করেনএবং বিশেষ করে বেশি বেশি গাছ লাগানো ও সিলেট শহরে কয়েকটি খেলার মাটের দাবী নিয়েও আলোচনা করা হয়। ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet