1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ৩০ মে, ২০২১

২৪ ঘন্টায় আরো ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৪৪ জন


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৫৮৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৪৪ জন। মোট শনাক্ত ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৩৯৭ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৩৮ হাজার ৮০৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৫০২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪১৮টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ২৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৯ লাখ ২৯ হাজার ৩৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet