1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট (Shobuj Sharma)

শনিবার, ২৪ জুলাই, ২০২১

মেহেরপুরের কবি শাফায়েত’ এর বিদ্রোহী কবিতা- “অধিকার চাই”


নিউজপয়েন্ট সিলেট সাহিত্য ডেস্কঃ সিলেটের জনপ্রিয় সংবাদমাধ্যম-  ‘নিউজপয়েন্ট সিলেট’ অনলাইন নিউজ পোর্টালের নিয়মিত আয়োজিত সাহিত্য কলামে প্রকাশিত- মেহেরপুরের কবি শাফায়েত এর বিদ্রোহী কবিতা-

“অধিকার চাই”

শাফায়েত (মেহেরপুর)

সহযোগিতা নয়, সাহায্য নয়।

আমি আমার অধিকার চাই।

আমি খেতে চাই,এক বুক শান্তিতে ঘুমাতে চাই।

হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো।

আমি আমার মৌলিক অধিকারের কথা বলছি।

অন্যায় করে দুর্নীতি করে রাঘব বোয়ালেরা

আজ আকাশ সমান অট্টালিকায় ঘুমায় আমি আমার অধিকার চাই।

লক্ষ ত্রিশেক শহিদের রক্তে আমি এ অধিকার পেয়েছি।

আমার মা বোনের আর্তনাদ দিয়েছে এ অধিকার।

তোমরা কি ভুলে গেছ এক তর্জুনীর ইশারায় বেধে গিয়েছিল

আমাদের সেই যুদ্ধ আবারো যুদ্ধ হবে।

এবার আর কামান চলবে না,বারুদ ফুটবে না।

কবিতায় কবিতায় হবে স্লোগান।

গদ্যের হাতুড়ি দিয়ে ভেঙ্গে দেব তোমাদের মাথার খুলি।

হ্যা আমি আমার অধিকারে কথা বলি।

আমাদের অধিকারের কথা বলি।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet