1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ২৯ মে, ২০২১

বন্ধ করাটা সমাধান নয়, সন্তানদের নিয়ন্ত্রণ করুন: মন্ত্রী


ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধ করে দেয়ার মধ্যে কোন সমাধান দেখছেন না ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, আমি এই জায়গাটায় এখন পর্যন্ত একমত হতে পারি না। আমাদের এখানকার অভিভাবকরা সেই পরিমাণ যোগ্যতাসম্পন্ন নয়, এ কারণে ছেলেমেয়ে নষ্ট হয়।

আলোচিত ফ্রি ফায়ার ও পাবজি গেম বাংলাদেশে বন্ধ হচ্ছে- এমন খবরের পর আজ শনিবার (২৯ মে) গণমাধ্যমে দেয়া স্বাক্ষৎকারে মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধের শত শত দাবি যদি ওঠে, আবার তা চালু রাখারও দাবি ওঠে। আমি কোন দাবিটা শুনব? আমি আজকে বন্ধ করে দেব, কিন্তু ভিপিএন বন্ধ করবে কে? আমরা ফেসবুক বন্ধ করেছিলাম, কিন্তু ভিপিএন দিয়ে ফেসবুক চলেছে।

অভিভাবকরা সন্তানদের নিয়ন্ত্রণ করতে পারছেন বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ইন্টারনেটের জগতে কিছুই বন্ধ করা যায় না। মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা; এটা কোনো সমাধান না।

তিনি বলেন, কতটুকু গেম খেলা উচিত, কতটুকু আড্ডা দেয়া উচিত, কতটুকু বাইরে যাওয়া উচিত, কতটুকু ঘরে থাকা উচিত; আপনি যদি আপনার সন্তানকে এটুকু কনভেন্সকরতে না পারেন, ইটস ইউর ফেইলার।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet