1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন শুরু ২৫ অক্টোবর


নিউজ পয়েন্ট ডেস্ক:: আগামী ২৫ অক্টোবর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তারাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন শুরু হচ্ছে। অনলাইনের মাধ্যমে ২৪ নভেম্বব পর্যন্ত আবেদন প্রার্থীরা এ আবেদন করতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদ এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় স্কেলে ১৩তম গ্রেডে অস্থায়ীভঅবে এসব নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে থেকে অনলাইনে dpe.teletalk.cob.bd-তে গিয়ে আবেদন করতে পারবে। এবারও ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টেলিটকের মাধ্যমে সার্ভিস ফিসহ ১১০ টাকা পরিশোধ করতে হবে। আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet