নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ৩ অক্টোবর, ২০২১
সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি সমীর মাইতি’র কবিতা⤵️
🌹আমি এক ভ্রূণ🌹
✍ সমীর মাইতি
আমি এক ভ্রূণ ,এক আগামী প্রজন্ম; নীরবেই কাঁদি ,আমার হবে নাকো জন্ম। তোমাদের ভালোবাসা নেশা কত নকল! আমি নাকি তোমাদের অবৈধ ফসল !
আমি এক ভ্রূণ,এক অকাম্য ভ্রূণ ;
তোমরা কানাকানি কর আমার দোষ -গুন।
তোমাদের দোষে আমি বিকলাঙ্গ -দোষী;
আমায় হত্যা করে তোমরা হবে খুশি ?
আমি একভ্রূণ,এক অযাচিত ভ্রূণ।
আমি বৈধ ,তবুও নাই কোনো গুন!
তোমরা আধুনিকতার বড়াই করো ;
তোমাদের ইচ্ছা মত আমায় মারো !
আমি এক ভ্রূণ,আমি এক কন্যাভ্রূণ;
মাগো তুমি কন্যা হয়ে, করবে আমায় খুন?
মেয়েরা নাকি মেয়েদের শত্রু চিরদিন !
মাগো ,প্রতিবাদী হও না কেন প্রতিদিন?
আমি এক ভ্রূণ, জানি না বৈধ-অবৈধ;
বুঝিনা অযাচিত না অকাম্য |
বুঝেছি, তোমরা কেড়েছ আমার বাঁচার অধিকার ;
তোমরা নৃশংস -নীচ, তোমাদের ধিক্কার, শত ধিক্কার।