1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ১১ এপ্রিল, ২০২১

ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৭ এপ্রিল


ব্র্যাক ব্যাংক লিমিটেডের রিলেশনশিপ বিভাগে লোকবল নেওয়ার জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। তবে এ পদে কতজন নেওয়া হবে, তা জানা যায়নি। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ নেই। এ পদে চাকরি হলে পূর্ণকালীন কাজ করতে হবে। আগ্রহীরা ১৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে তিন-চার বছরের বাস্তব অভিজ্ঞতা। গ্রাহক এবং স্টেকহোল্ডার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও স্থানীয় বাজার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আলোচনা ও যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে।

বেতন ও সুযোগ–সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet