1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ৩ অক্টোবর, ২০২১

এইচ,এম আমিরুল ইসলামের কবিতা “হও সে ভাবে”


সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি এইচ,এম আমিরুল ইসলামের কবিতা⤵️
“হও সে ভাবে”
কলমেঃ এইচ,এম আমিরুল ইসলাম।
::::::::::::::::::::::::::::::::::::::
কর্ম গুনে বড় হয় মানব জীবন
সে কর্মে গড়ো তুমি আপন ভুবন।
মরণ তোমার হবে যখন হাসবে তুমি,
সারা জগৎ কাঁদবে বলে রাখলাম আমি।

নিজেকে তুমি ছোট ভাবো নিজের কাছে,
তাতেই বড় হবে লোকে বলবে পিছে।
আপন কর্ম ভালো করো জীবনে তোমার,
আদর্শ মানবে তোমায়, জীবনে সবার।

ক্ষমা করো সবাইকে মহান তুমি হবে,
ভালো বাসবে ছোট বড় আছে যত সবে।
মনে রাখবে এই দুনিয়ার শেষ একদিন হবে,
আপন ভুবনে তুমি কৃত কর্ম ফল তোমার নিবে।

এই দুনিয়া সফল করতে চাইলেই পারো,
একটু খানি সর্তক, হও তুমি আরো।
সদা তোমায় ডাকবে বিপথে আপন রিপু,
বুঝাও আপন কে, সময় নেই বাপু।

নিজ ভালো থাকার জন্য চেষ্টা তুমি করো,
মহান রবে করবেন সাহায্য যদি চাও আরো।
বুঝে নিবে সৃষ্টি যেহেতু, মহান মাওলা ঐ রবের,
ক্ষমা করবেন,আপন করবেন, রব যে তিনি সবের।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet