1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৫ জুলাই, ২০২১

গণধর্ষণে অন্তঃসত্বা প্রতিবন্ধী কিশোরী, গ্রেফতার দুই


পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামে প্রতিবন্ধী এক কিশোরী গণধর্ষণের পর ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিরোজপুরে প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ২
পিরোজপুরে প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ২

রোববার (২৫ জুলাই) ওই কিশোরীর বাবা হান্নান মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ মামলা দায়েরের পর কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত উজ্জল হোসেন (১৯) ও মকবুল হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, বুদ্ধি প্রতিবন্ধী ১৫ বছরের মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে প্রতিবেশী উজ্জল হোসেন ও মকবুল হোসেনসহ আসামিরা বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে এলাকায় জানাজানি হয়ে যায়। বর্তমানে মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা। মেয়েটিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ৬ জনের নাম প্রকাশ করেছে।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, অভিযোগ পেয়ে এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet