1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৩ মে, ২০২১

সিলেটে ১৫ বছরের স্কুল পড়ুয়া মেয়ে’কে নিয়ে পালিয়ে যাওয়া ৪০ বছরের সেই ইমাম গ্রেফতার


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেটের বিশ্বনাথ থেকে নবম শ্রেণির স্কুল ছাত্রীকে নিয়ে পালানোর দুই মাস পর স্কুলছাত্রীসহ মসজিদের ইমামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ওই ইমাম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের মৃত ডা. আব্দুল আজিজের ছেলে জুবায়ের আহমদ (৪০)। দীর্ঘদিন ধরে তিনি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মাইজ গ্রাম জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।

জানা গেছে, প্রায় দুই মাস পূর্বে ২৪ মার্চ ১৫ বছরের স্কুল পড়ুয়া মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে যান জুবায়ের আহমদ। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার বিকালে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ইমাম জুবায়ের আহমদকে সিলেট কোর্টে প্রেরণ করেছে পুলিশ।

উদ্ধারকৃত স্কুলছাত্রীকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমরুল কবির।

নিউজপয়েন্ট সিলেট/এস এস

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet