1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত করোনা’য় আক্রান্ত


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ। করোনা পরীক্ষা করতে নমূনা দেওয়ার পর, আজ শুক্রবার করোনা পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।

আফসার আজিজ জানান, লক্ষণ দেখা দেয়ায় বৃহস্পতিবার করোনা টেস্টের জন্য নমুনা দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ। নমুনা পরীক্ষার পর আজ শুক্রবার তাঁর করোনা পজেটিভ এসেছে। তিনি বর্তমানে সিলেট নগরীর বাসায় আইসোলেশনে সুস্থ আছেন। সুব্রত পুরকায়স্থের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া এবং আর্শিবাদ চেয়েছেন তিনি।

নিউজপয়েন্ট সিলেট/ শর্মা/৪৯

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet