1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

সিলেটে ফের শুরু হয়েছে টিকাদান, প্রথমদিনেই নিয়েছেন ১৬৬৩ জন


সিলেট সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে ফের করোনার টিকাদান কার্যক্রম। আজ মঙ্গলবার সকাল ৯টায় প্রথম দিনে মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৬৬৩ জন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে তাদের সবাইকে টিকা দেয়া হয়।

জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের ওই দুই কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয় সকাল ৯টায়। আর শেষ হয় বিকেল তিনটার দিকে। ওসমানী হাসপাতাল কেন্দ্রে মোট টিকা নিয়েছেন ১৪১৩ জন। এদের মধ্যে পুরুষ ৮২৬ ও মহিলা ৫৮৭ জন।

সিলেট পুলিশ লাইন্স কেন্দ্রে মোট টিকা নিয়েছেন ২৫০ জন। এদের মধ্যে পুরুষ ১৬৩ ও মহিলা ৮৭ জন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদ হোসেন সুমন এসব তথ্য নিশ্চিত করে জানান, বুধবারও যথারীতি সকাল ৯টা থেকে এ দুটি কেন্দ্রে টিকাদান শুরু হবে এবং শেষ হবে বিকেল ৩টায়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet