1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বিরোধিতার প্রতিবাদে মৌলভীবাজারে  মানববন্ধন


রিপন আহমদ,মৌলভীবাজার প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীর ভুল ব্যাখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা শাখা।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় শহরের চৌমুনা চত্বরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুজাম্মেল হক রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব খাঁন সহ সভাপতি আব্দুস ছোবহান   সদরের সম্পাদক মুহাম্মদ আলী টিপু।

স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন,ভাস্কর্য হচ্ছে কোনো ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য ইতিহাসকে স্মরণ করার জন্য তৈরি করা হয়। কিন্তু এক‌টি মৌলবাদী গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে দেশের মানুষকে ভুল বার্তা দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet