1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

মাসের পর মাস যুবতী’কে ধর্ষণের পর বিক্রি, বাবা-ছেলে গ্রেফতার


মাসের পর মাস এক যুবতীকে ধর্ষণের পর ৬০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালের রতিবাদ এলাকায়। খবর আনন্দবাজারের।

মাসের পর মাস ধর্ষণ করে যুবতীকে বিক্রি!

অভিযুক্ত দুই ব্যক্তির নাম রমেশ (বাবা) এবং রবি (ছেলে)। অভিযোগ মাসের পর মাস ওই যুবতীকে ধর্ষণ করেছে বাবা-ছেলে। তারপর ৬০ হাজার টাকার বিনিময়ে অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বাবা-ছেলের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ জানায়, রবির সঙ্গে ২৭ বছরের যুবতীর আলাপ হয় মাস চারেক আগে। তখন রবি তাঁকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কাজ দেওয়ার নাম করে ওই যুবতীকে একটি ভাড়াবাড়িতে নিয়ে যায় রবি। সেখানেই তাঁকে ধর্ষণ করে। ওই ঘরেই নির্যাতিতাকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। পরে রবির বাবা রমেশও ধর্ষণ করে ওই যুবতীকে।
এরপর সরমন সমাজপতি নামের ৩৮ বছরের এক ব্যক্তি বিয়ে করতে রাজি হন নির্যাতিতাকে। ৬০ হাজার টাকার বিনিময়ে যুবতীকে সরমনের হাতে তুলে দেয় বাবা-ছেলে। পুলিশ খবর পেয়ে সরমনের সঙ্গে বিয়ের দিন উদ্ধার করে ওই যুবতীকে।
পুলিশ জানিয়েছে, যুবতীর স্বামী ৬ মাসে আগে গ্রেপ্তার হন। তিনি এখন বিচার বিভাগীয় হেফাজতে বন্দি। 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet