1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

দা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি দেওয়া সিলেটের যুবককে গ্রেফতার অভিযানে পুলিশ


নিউজ পয়েন্ট ডেস্কঃ ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছে সিলেটের এক যুবক।

রবিবার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভে এসে চাপাতি প্রদর্শন করে সাকিবকে গলা কেটে হত্যার হুমকি দেয় মহসীন তালুকদার নামের ওই যুবক।

ভারতের কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করায় ৩৩ বছর বয়সী তারকাকে এ হুমকি দেওয়া হয়। হুমকিদাতা মহসীন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামের আজাদ বক্সের ছেলে।

এদিকে, হত্যার হুমকির ঘটনায় নড়েচড়ে বসেছে সিলেট মহানগর পুলিশ। ওই যুবককে গ্রেফতার করতে অভিযানে নেমেছে এসএমপি পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে প্রাণনাশের হুমকি দেওয়া যুবককে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। বিষয়টি নজরে আসার পরপরই পুলিশের সকল বাহিনী হুমকিদাতাকে গ্রেফতারে মাঠে নেমেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ বলেন, ঘটনাটি জানার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি। হুমকিদাতাকে গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।

এ ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারো একটি লাইভে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান।

এ সময় তিনি বলেন, কারো চাপে এখন এ লাইভে আসেননি বরং সাকিবকে একটা সুযোগ দেয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সকল সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet