1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ১২ মে, ২০২১

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ এর ঈদ শুভেচ্ছা জ্ঞাপন


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ দক্ষিণ সুরমা সহ সিলেটবাসী ও দেশে-বিদেশে অবস্থানরত সর্বস্থরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান,সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আবু জাহিদ।

এক বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নিচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদ-উল-ফিতরের উৎসব। মহামারী করোনায় এবার একটি ব্যতিক্রমী ঈদ পালন করছে পুরো বিশ্ব। সামাজিক দূরত্ব মেনে আসুন আমরা পবিত্র ঈদের খুশি ভাগাভাগি করে নেই। পবিত্র ঈদুল ফিতর সবার জন্য আনন্দপূর্ণ হোক।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet