নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৭ জুন, ২০২১
রুবেল চৌধুরী,গোলাপগঞ্জ থেকেঃ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি, গোলাপগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠাতা, তরুন শিক্ষক আবু সুফিয়ান মোহামম্মদ আজম গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আবু সুফিয়ান আজমের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামে। আবু সুফিয়ান মোহাম্মদ আজম অবসরপ্রাপ্ত ডাক কর্মকর্তা আওয়ামীলীগ নেতা নূর উদ্দিন লেচু মাষ্টার সাহেবের তৃতীয় পুত্র। আজমের বড় ভাই মরহুম মাহবুব আজাদ আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। আজম এ ডি এস উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি , সিলেট সরকারী কলেজ থেকে এইচ এস সি, সিলেট এম সি কলেজ থেকে স্নাতক, সিলেট এম সি কলেজ থেকে ইসলামের ইতিহাসে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পাশা পাশি তিনি গ্রন্থাগার ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন, সিলেট ল” কলেজ থেকে আইন বিভাগে পড়াশুনা চালিয়ে যাচ্ছেন। সদা হাস্যজ্বল মিষ্টভাষী আবু সুফিয়ান আজম পেষায় শিক্ষক। তিনি আমুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় নমিনেশন প্রত্যাশী।
আবু সুফিয়ান আজম সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহি সদস্য মনজুর সাফী চৌধুরী এলিম, ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারন সম্পাদক রফিক আহমদ সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
ফেইসসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে
অসংখ্য ভক্ত শুভাকাঙ্খি অভিনন্দন জানাচ্ছেন। তিনি সকলের কাছে একজন জনপ্রিয় মানুষ।